সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌর এলাকার ৭,৮ ও ৯ ওয়ার্ডে আগামী ২৭ সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের পথসভা স্মরণকালের সেরা করার লক্ষে প্রতিদিনই মতবিনিময় সভা করে যাচ্ছেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া। উঠান বৈঠকের মাধ্যমে এ মতবিনিময় সভায় জনসাধারণের ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি।
[caption id="attachment_12908" align="aligncenter" width="300"]
ছবি আলীরটেক গ্রামের উঠান বৈঠক : মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের আলীরটেক গ্রামে উঠান বৈঠকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।[/caption]

মহিউদ্দিন চিশতিয়া বলেন, জনগণের উন্নয়নমূলক কাজ করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল মন্ত্রী ড. আবদুল মঈন খান স্যারকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। স্যারের হাতকে শক্তিশালী করতে হবে। আপনাদের সামনে পথসভায় ২৭ সেপ্টেম্বর সরাসরি উপস্থিত হবেন তিনি। তাই সবাই সেদিন উপস্থিত থাকতে হবে। আমি প্রতিটি উঠান বৈঠকে আপনাদের ব্যাপক সাড়া পাচ্ছি।
[caption id="attachment_12910" align="aligncenter" width="300"]
তিনি বলেন৷ বিগত সময়েও ড. আবদুল মঈন খান স্যারের নির্দেশে আপনাদের পাশে থেকে রাজনীতি করেছি। আমি আপনাদের বিপদ-আপদে পাশে থেকে সহযোগিতা করেছি। সামনের দিন গুলোতেও ড. মঈন খান স্যারের পক্ষ থেকে আমি আপনাদের পাশে থাকতে চাই।[/caption]
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬