সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে মা আকলিমা আক্তার পাখি (৩০) ও তার ৮ বছর বয়সী মেয়ে রাফা মনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ঘোড়াশাল বাইপাস সড়কের সামনের রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহত আকলিমা আক্তার ও রাফা মনি ঘোড়াশালের ফুলদিরটেক গ্রামের সৌদি প্রবাসী রাশেদুল ইসলামের স্ত্রী ও সন্তান। তারা ওই গ্রামের ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আকলিমা আক্তার তার শিশু মেয়ে রাফা মনিকে নিয়ে ঘোড়াশাল বাইপাস সড়কে ঘুরতে আসেন। পরে তারা রাত সড়ে ৭টার দিকে ঘোড়াশাল রেললাইনে উঠেন। এসময় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে আকলিমা আক্তারের মৃত্যু হয়। পরে স্থানীয়রা রাফা মনিকে গুরুতর আহত অবস্থায় নরসিংদীর সদর হাসপাতালে নেওয়ার পর মারা যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ রাত ৯টা ৪০ মিনিটে ঘটনাস্থল থেকে আকলিমার আক্তারের মরদেহ উদ্ধার করে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই দিলীপ চন্দ্র সরকার জানান, নিহতদের পরিবারের সাথে কথা বলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬