1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ

হত্যা মামলায় পলাশের ইউপি মেম্বারসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৬২৪ বার
Oplus_131072
54

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার পাঁচদোনা মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আব্দুর রহমান নামে এক শ্রমিক নিহতের ঘটনায় এক ইউপি মেম্বারসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে পলাশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, জিনারদী ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সোহেল মিয়া (৪২), ঘোড়াশাল পৌর এলাকার ভাগ্যেরপাড়া গ্রামের হাবিবুল্লার ছেলে বিজয় মিয়া (২৬), খানেপুর গ্রামের বকুল মিয়ার ছেলে রাসেল মিয়া (৩৮) ও দড়িহাওলাপাড়া গ্রমের মৃত আফতাব উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন রাকিব (৩১)।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পাঁচদোনার মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ২০ জুলাই সংঘর্ষের ঘটনায় আব্দুর রহমান নামে এক শ্রমিকের মৃত্যু হয়। পরে ৫ সেপ্টেম্বর নিহতের স্বজন বাদি হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এই মামলায় অজ্ঞাত আসামির তালিকায় তাদের গ্রেপ্তার করে মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT