1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে বিচার করা হবে : বেলাবতে জুয়েল

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২২১ বার
Oplus_131072
93

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : বিএনপির নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেছেন, স্বৈরাচারী খুনি শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে তার বিচার করা হবে ইনশাল্লাহ। এ লড়াই সংগ্রামে আপনারা অবশ্যই আমাদের পাশে থাকতে হবে।

তিনি আরো বলেন, এদেশের সার্বভৌমত্ব রক্ষায় আজীবন লড়াই সংগ্রাম করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে ৯ বছর সংগ্রাম করেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি সকলের উদ্দেশ্যে বলেন কেউ কোন উশৃংখল কার্যক্রম করবেন না। কোন প্রকার সমস্যা হলে আপনারা আমাদেরকে জানাবেন। আমরা নিজেরাই সমস্যার সমাধান করবো। আমাদের নেতা তারেক রহমান যাতে দেশে ফিরতে না পারে তার জন্য সৈরাচার শেখ হাসিনা সরকার তার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, অত্যাচারী জুলুমবাজ সরকার প্রধান হাসিনা ভারত পালিয়েছে, দেশের হাজার হাজার কোটি টাকা লুপাট করে বিদেশে পাচার করেছে,আমাদের নেতা তারেক রহমান দেশ প্রেমিক একজন মানুষ, তিনি এই দেশের মানুষের জন্য সব সময় কাজ করেছেন। তিনি দেশে সুস্থ ধারার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড করেছেন। সাধারন মানুষ ও নেতাকর্মীরা তাকে অন্তরে স্থান দিয়েছেন।

শনিবার (১৯ অক্টোবর) বিকালে উপজেলার আমলাব ইউনিয়নের আমলাব কাঠবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর অন্যায় সাজা বাতিল, মিথ্যা মামলা প্রত্যার করে দেশে ফিরে আসার পরিবেশ তৈরি করার দাবীতে আমলাব ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন

আমলাব ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য এসএম সৈবালের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও নরসিংদী জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মন্জুর মুর্শেদ, স্বেচ্ছা সেবকদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক আহসান হাবীব প্রান্ত, মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র আ: খালেক, মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহমুদুল হক, বেলাব উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, বেলাব উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শাহাজান’সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT