1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বেলাবোতে মহিলা পরিষদের মানববন্ধন

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১১৯ বার
175

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : সারাদেশে নারীর প্রতি অব্যাহত সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের তীব্র প্রতিবাদ ও জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে নরসিংদীর বেলাবোতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। (১৬ আগষ্ট) রবিবার বিকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

​মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে সারাদেশে নারী ও শিশুদের ওপর নির্যাতন ও সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। বিচারহীনতার সংস্কৃতি ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণেই এই অপরাধগুলো বারবার ঘটছে। সমাজ থেকে এই বরবরতা দূর করতে হলে প্রশাসনকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সিনিয়র সদস্য রুবি আক্তার সভাপতিত্বে ও প্রোগ্রাম এক্সিকিউটিভ আশিষ কুমার শীলের পরিচালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, সহ-সাধারণ সম্পাদক আসপিয়া আক্তার হেনা, আন্দোলন সম্পাদক মিনতি রানী সূত্রধর,অর্থ সম্পাদক পারভীন আক্তার, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক শামসুর রহমান কাজল’সহ মহিলা পরিষদের স্থানীয় নেত্রীবৃন্দ, সামাজিক ও মানবাধিকার সংগঠনের কর্মীসহ বিভিন্ন পেশার সাধারণ মানুষ অংশ নেন। মানবববন্ধন থেকে অবিলম্বে সকল নারী ও শিশু নির্যাতনকারীর গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানানো হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT