1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ নরসিংদীতে যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন ঘোড়াশালে ভাড়া বৃদ্ধির দাবিতে সিএনজি চালকদের কর্মবিরতি ‎

সাঈদীর মৃত্যুতে স্ট্যাটাস, নরসিংদীর ৬ ছাত্রলীগ নেতা বহিষ্কার

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৯৮৪ বার
70

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ, কুরআনের পাখি উল্লেখ ও জান্নাত চাওয়া সহ বিভিন্ন দিক উল্লেখ করে স্ট্যাটাস দিয়েছেন নরসিংদী জেলার চার উপজেলার ছয় ছাত্রলীগ নেতা। পরে এই ছয় ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার করে নরসিংদী জেলা ছাত্রলীগ।

এর মধ্যে নরসিংদী সদর উপজেলার দুই জন, পলাশ উপজেলার দুই জন, বেলাব উপজেলার একজন ও মনোহরদী উপজেলার একজন রয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন ও সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সাময়িক বহিস্কৃত ছাত্রলীগের নেতারা হলেন, মাধবদী থানা ছাত্রলীগের সহ-সভাপতি সুজন-ভূইয়া, পাইকার চর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম শরীফ, পলাশ থানা ছাত্রলীগের সহ-সভাপতি মো: নাদিম মিয়া, জিনাদরী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি হাফিজুর রহমান অপু, বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক সাকিব আহাম্মেদ ও মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক জে এস জুনায়েদ।

নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন ছয় নেতার সাময়িক বহিষ্কারের তথ্য নিশ্চিত করে জানান, রাজাকারের পক্ষে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিরা দায়িত্ব নিতে পারে না। দেলোয়ার হোসাইন সাঈদী ছিলেন আদালতে রায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত চিহ্নিত যুদ্ধাপরাধী। তার মৃত্যুর পর অভিযুক্ত নেতারা ফেসবুকে যেসব পোস্ট দিয়েছেন সেটা বাংলাদেশ ছাত্রলীগের নীতি ও আদর্শ পরিপন্থী।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT