1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ

সরকারের উন্নয়ন প্রচারে নরসিংদী জেলা আ.লীগ নেতা টিপুর লিফলেট বিতরণ

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৫ বার
54

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্র তুলে ধরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন নরসিংদী-৩ শিবপুর থেকে দলীয় মনোনয়নপ্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব মাহফুজুল হক টিপু।

রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে দুলালপুর ইউনিয়নের পাড়াতলা বাজার ও লাখপুর বাজারে এসব লিফলেট বিতরণ করা হয়েছে।

মাহফুজুল হক টিপু বলেন, বঙ্গবন্ধু কন্যা গত ১৪ বছরে সারাদেশে যে উন্নয়ন করেছেন দেশের মানুষ আগে কখনো এই অর্জন দেখেনি। বিশেষ করে পদ্মা সেতু, মেট্রোরেল, ওরাল সড়ক, কর্ণফুলী টানেলসহ সড়ক যোগাযোগ খাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সারদেশেই শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্ক গড়ে উঠেছে। নরসিংদীর এই জনপদের মানুষ আমরা তার কাছে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারবো না।

এই উন্নয়নের সুফল সব দলের এবং সকল শ্রেণি পেশার মানুষ আজ ভোগ করছে। তাই দল মত নির্বিশেষে সাধারণ মানুষ শেখ হাসিনার জন্য দোয়া করছে। আর আমার কাজ হলো জনবান্ধব সরকারের উন্নয়ন চিত্র এবং শেখ হাসিনার সালাম মানুষের কাছে পৌঁছে দেয়া। তাই জনগনের কাছে আমার প্রাণের নেত্রীর বলিষ্ঠ নেতৃত্বের যে উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত রয়েছে তা লিফলেট করে মানুষের হাতে হাতে পৌঁছে দিচ্ছি। শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চতুর্থবারের মতো সকলকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT