1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুক সংক্রান্ত সেবা দিচ্ছেন শিবপুরের তরুণ মো: রোকনুজ্জামান খান টানা বৃষ্টিতে বেলাবোতে মাটির ঘর ধসের আতঙ্ক, প্রাণ গেল বৃদ্ধার নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের চেষ্টায় স্বস্তি পেলেন ৭০০ পানিবন্দি মানুষ বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেলাবোতে টানা বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু ঘোড়াশালের বলাকা মাঠ রক্ষায় মানববন্ধন, উন্মুক্ত রাখার জোর দাবি নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

শিবপুর উপজেলা জাতীয় পার্টির সম্মেলন: সভাপতি জাহাঙ্গীর পাঠান সম্পাদক কাদির কিবরিয়া

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৪২৬ বার
113

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার বানিয়াদী দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে শুরুতেই ভার্চুয়াল বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মজিবুল হক চুন্নু।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও নরসিংদী জেলা জাতীয় পার্টির আহবায়ক শফিকুল ইসলাম শফিক।

উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এ.এস.এম জাহাঙ্গীর পাঠানের সভাপতিত্বে ও সদস্য সচিব কাদির কিবরিয়ার সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নরসিংদী জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ওমর ফারুক মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ফররুখ আহমেদ, জাকির হোসেন মৃধা, এ্যাড. আবুল হাসনাত মাসুম, অধ্যাপিকা বিলকিস সরকার পুতুল প্রমূখ। এছাড়াও জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে আগামী দুই বছরের জন্য এ.এস.এম জাহাঙ্গীর পাঠানকে সভাপতি এবং কাদির কিবরিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়াও হারুন মোল্লাকে সিনিয়র সহসভাপতি ও এডভোকেট শামীম হাসানকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT