1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

শিবপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ বই উৎসব অনুষ্ঠিত

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২৯০ বার
102

শেখ মানিক : বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দমুখর পরিবেশে শিবপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজে বই উৎসব পালিত হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মধ্যে বিনামূলে পাঠ্যবই বিতরণ করা হয়। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে ওঠে।

শিবপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের সূচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক ও সভাপতি ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের সাবেক ভিপি রফিকুল ইসলাম রাব্বানী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মানিক। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন। ১ লা জানুয়ারি সোমবার সকাল থেকে উপজেলার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে শুরু হয়েছে নতুন বই বিতরণ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT