1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

শিবপুরে হারুনুর রশিদ খানের স্মরণে দোয়া মাহফিল

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৩১৬ বার
83

শেখ মানিক : নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের আমৃত্যু চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদ আলহাজ্ব হারুনুর রশিদ খান এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার দুলালপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বুধবার (২৬ জুলাই) বিকেলে গড়বাড়ি বাজারে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাক্তার আজিজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহসীন নাজির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুইয়া রাখিল, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহাবুবুল হাসান মাহবুব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিপ্লব চক্রবর্তী, প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান, দুলালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেরাজুল হক মেরাজ, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা তাজুল, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT