1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

শিবপুরে সড়ক দূর্ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ২২৮০ বার
122

নরসিংদীর শিবপুরে প্রাইভেটকারের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসমা আক্তার নামে এক নারী ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে। আজ রাত ৮টার দিকে শিবপুরের ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত আসমা আক্তার মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের বাদল মিয়ার মেয়ে ও রুপালী ব্যাংকের সিনিয়র অফিসার। এ ঘটনায় স্বামী আসরাফুল গুরুতর আহত হন।
জানা যায়, কিশোরগঞ্জ থেকে স্বামীর সাথে মোটরসাইকেলে করে নরসিংদী আসার পথে ইটাখোলায় পৌঁছালে প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই আসমা আক্তারের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ সালাহ্উদ্দীন মিয়া বলেন, সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে একজন। তাদের উদ্ধার করে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।

নরসিংদীর কন্ঠস্বর / এম খান

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT