1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

শিবপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০০২ বার
98

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় সানজিদা আক্তার মালা (১৮) নামে এক কলেজ ছাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার (১৩ ফেব্রুয়ারী) দুপুর দেড়টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের সৃষ্টিঘর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সানজিদা আক্তার মালা জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা গ্রামের পশু চিকিৎসক শহিদুল ইসলামের একমাত্র মেয়ে। এ বছর শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাশ করে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে সানজিদা তার বাবার মোটরসাইকেল যোগে কম্পিউটার ক্লাস করার উদ্দেশ্যে বাড়ি থেকে সড়কে বের হয়। পরে সৃষ্টিঘর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের পিছনে বসা সানজিদা ছিটকে পড়ে যায়। এসময় পিছন থেকে আসা একটি ট্রাক সানজিদার মাথায় চাপা দিয়ে দ্রুত গতিতে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই স্বজনরা এসে মরদেহ বাড়িতে নিয়ে গেছে।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ওসি নূর হায়দার তালুকদার বলেন, সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। এবিষয়ে খোঁজ নিচ্ছি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT