1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ ঘোড়াশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু অপরাধ করলে দলের কাউকেই ছাড় দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ঘোড়াশাল পৌরসভার ৪ নং ওয়ার্ডে জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো: কামাল হোসেনের ব্যাপক গণসংযোগ ভারতের কেরালায় ইসলাম গ্রহণের সংখ্যা বাড়ছে

শিবপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৩১৬ বার
64

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় ইসমাইল গাজী (৬০) নামের এক ট্রাকের হেলপার নিহত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) রাত পৌনে বারোটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের কারারচর মিলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ইসমাইল গাজী বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার ছোট জামুয়া গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ফল বুঝাই একটি মিনি ট্রাক সিলেট যাচ্ছিলো, ভেলানগর ব্রীজ পাড় হয়ে মিলগেইটের সামনে আসলে মহাসড়কে দাড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিলে মিনি ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই চালকের পাশে থাকা হেলপার ইসমাইল গাজী ভিতরে চাপা পড়ে নিহত হয়। দুর্ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি পালিয়ে যায়। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ও নরসিংদী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায়।

ইটাখোলা হাইওয়ে থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, নিহত হেলপার ইসমাইল গাজীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুমড়ে মুচড়ে যাওয়া মিনি ট্রাকটি জব্দ করে ফাড়িতে রাখা হয়েছে। এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT