1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ

শিবপুরে শিশু ধর্ষণ: রিফাতের গ্রেপ্তার দাবি জানিয়ে এলাকাবাসীর মানববন্ধন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৪৭৬ বার
65

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষনকারী রিফাত মোল্লাকে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন করা হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে যোশর ইউনিয়নের মুরগীবের বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন শিবপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম খোরশেদ আলম, স্থানীয় ইউপি সদস্য মো: ওসমান গনি, ওবায়দুর রহমান, হুমায়ুন কবিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা নেক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অভিযুক্ত রিফাত মোল্লাকে গ্রেপ্তারের দাবী জানান।

উল্লেখ্য গত বুধবার বিকাল পাঁচটার দিকে শিশুটিকে একা পেয়ে বিস্কুট কিনে দেওয়ার কথা বলে ঘরের ভিতরে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে রিফাত। এ সময় শিশুটি কান্নাকাটি শুনে শিশুর নানী ও মামী ডাকাডাকি করলে দরজা খুলতে বললে রিফাত মোল্লা দরজা খুলে দৌঁড়ে পালিয়ে যায়।

পরে আশপাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে থেকে নরসিংদী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে ওই শিশু সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় বুধবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে রিফাতকে আসামি করে থানায় মামলা করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT