1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

শিবপুরে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৪২৬ বার
89

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর মডেল থানার আয়োজনে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় শিবপুর মডেল থানা প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শাহ মো: সজীব, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, সিনিয়র সহসভাপতি আজিজুর রহমান খান ভুলু, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাদির কিবরিয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী, পুটিয়া ইউপি চেয়ারম্যান খন্দকার হাসান উল সানি এলিছ প্রমুখ।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ গোস্বামীর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ফরহাদ আলম ভুইয়া, ইউপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর হোসেন মৃধা, জেলা যুবলীগের সহ-সভাপতি জুনায়েদুল হক জুনু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, প্রচার সম্পাদক ফজলে রাব্বি খানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ও উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, শিবপুর উপজেলায় এ বছর ৭১টি পূজামণ্ডপ। এসব পূর্জামণ্ডপগুলো নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্ততি নেওয়া হয়েছে। পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি পূর্জামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT