1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

শিবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

শেখ মানিক
  • প্রকাশিতঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৩০৫ বার
Oplus_131072
86

শেখ মানিক : মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে নরসিংদীর শিবপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে শিবপুর বাঁশ বাজারে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হারিস রিকাবদার কালা মিয়া। বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিএস নুরুল আমিন রিকাবদার জাহান,বাঘাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি তরুণ মৃধা, উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক মনসুর আহমেদ ও উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম মৃধা, প্রমুখ।

বক্তারা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন। সেই সাথে তার আদর্শকে বুকে লালন করে বিএনপিকে সামনে দিকে এগিয়ে নিতে সকলের প্রতি আহব্বান জানান। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেতার ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT