1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ নরসিংদীতে যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন

শিবপুরে মহিলা আওয়ামী লীগ নেত্রী মোহসিনা জান্নাত রিমির উদ্যোগে ঈদ উপহার প্রদান

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ৪৪৪ বার
57

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে দরিদ্রদের মাঝে ঈদ উপহার হিসেবে কাপড় ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন যুক্তরাষ্ট্রের মেট্রো ওয়াশিংটন শাখা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি শিবপুরের কৃতি সন্তান মোহসিনা জান্নাত রিমি।

আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে বাঘাব দারুল উলুম দাখিল মাদ্রাসা ও কুন্দারপাড়া বাজারে আওয়ামী লীগ কার্যালয়ে বাঘাব ইউনিয়নের ১ হাজার দরিদ্র মানুষের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বাঘাব ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিদ্দিকুর রহমান মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাষ্টারের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুলু মাস্টার, আলমগীর হোসেন মৃধা আঙ্গুর,

নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ফরহাদ আলম ভূইয়া, নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি জুনাইদুল হক জুনু, বাঘাব ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান প্রমুখ।

এসময় পৌর তাতী লীগের আহবায়ক জহিরুল ইসলাম মিঠু, পৌর ছাত্রলীগের সভাপতি সৈয়দ রাকিব হাসান ইফরানসহ আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT