1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

শিবপুরে ফসলি জমি থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৫৪৫ বার
82

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী শিবপুরে ফসলি জমিতে এক অজ্ঞাতনামা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২৯ অক্টোবর) উপজেলা দুলালপুর ইউনিয়নের সাতপাইকা গ্রামে এই ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার সাতপাইকা গ্রামের পিয়াল মিয়ার বাড়ির পাশে ধানক্ষেতের ভিতর এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। যুবকটি শরীর থেকে গলা বিচ্ছিন্ন অবস্থায় পড়েছিল। যুবকটির পরিচয় পাওয়া যায়নি। পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতালে পাঠায়। ধারণা করা হচ্ছে, গতকাল রাতে দুর্বৃত্তরা যুবকটি কে মেরে গলাকাটা অবস্থায় এ ধান ক্ষেতে ফেলে রেখে যায়।

শিবপুর মডেল থানা ওসি ফিরোজ তালুকদার বলেন,
এই হত্যাকাণ্ড কি উদ্দেশ্যে করা হয়েছে এখনো বলা যাচ্ছে না। তার নাম পরিচয় পাওয়া যায়নি। লাশ সদর হাসপাতালে মর্গে রয়েছে। তদন্তে সবকিছু বেরিয়ে আসবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT