1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ

শিবপুরে নদীতে গোসলে নেমে ২ কিশোরী নিখোঁজ

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৫২৭ বার
53

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে নদীতে গোসলে নেমে ইয়াছমিন (১৫) ও ইমা (১৬) নামে দুই কিশোরী নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার লাখপুর গ্রামের শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে এই নিখোঁজের ঘটনা ঘটে।

নিখোঁজ ইয়াছমিন পলাশ উপজেলার চরপাড়া গ্রামের আব্দুল রহিম মিয়ার মেয়ে ও ইমা একই গ্রামের ইকবাল হোসেনের মেয়ে। ইমা পলাশ কো-অপারেটিভ স্কুলের নবম শ্রেনীর শিক্ষার্থী ও ইয়াছমিন বাংগালপাড়া স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।

নিখোঁজদের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে পলাশ ফায়ার সার্ভিস ও টঙ্গী ফায়ারসার্ভিসের ডুবুরী দল। বিষয়টি নিশ্চিত করেন, পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারি।

ফায়ার সার্ভিস ও নিখোঁজের পরিবার জানায়, দুপুরে ইমা তার খালা ইয়াছমিন ও চাচাতো বোন সাদিয়াকে নিয়ে লাখপুর খেয়া ঘাটের পাশে শীতলক্ষ্যা নদীতে গোসলে নামে। এক পর্যায় তাদের মধ্যে সাদিয়া নদী থেকে গোসল শেষে ঘাটে উঠতে পারলেও ইয়াছমিন ও ইমা নদীর শ্রোতের পানিতে ডুবে যায়।

পরে সাদিয়া বাড়িতে গিয়ে তাদের পানিতে ডুবে যাওয়ার বিষয়টি জানালে পরিবারের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে পলাশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। বিকেল ৬টার দিকে টঙ্গী ফায়ারসার্ভিসের একটি ডুবরী দল উদ্ধার অভিযান শুরু করে। এর আগে স্থানীয়রা দুই কিশোরীকে উদ্ধারে নদীতে জাল ফেলেও তাদের খুঁজে বের করতে পারেনি।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাদেকুল বারি জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করি। পরে টঙ্গীর ডুবরীদলকে খবর দেওয়া হয়। তারা বিকেলে এসে আমাদের সাথে উদ্ধার অভিযান অংশ নেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের উদ্ধার করতে পারেনি ডুবরী দল।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT