1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

শিবপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

শেখ মানিক
  • প্রকাশিতঃ সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ২৮১ বার
97

শেখ মানিক : এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানে নরসিংদীর শিবপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৬ জানুয়ারি) উপজেলা পরিষদ র‍্যালী বের করে উপজেলা প্রশাসন। র‍্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোসা: ফারজানা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) আবদুর রহিম, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ বিন সাদেক, মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারিজা নুর, সমাজ সেবা কর্মকর্তা কেএম আবু রায়হান, শিবপুর প্রেসক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক শেখ মানিকসহ বিভিন্ন দপ্তর প্রধানগন উপস্থিত ছিলেন।

র‍্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনায় ইউএনও ফারজানা ইয়াসমিন বলেন, তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।
পরে তারুণ্যের উৎসব ২০২৫ এ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT