1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

শিবপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহ’ত্যা

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৭৮৫ বার
98

শেখ মানিক : নরসিংদীর শিবপুরে নিজ বাড়িতে ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে ফুলু মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল সাড়ে পাঁচ টার দিকে উপজেলার মাছিমপুর ইউনিয়নের চন্ডীবর্দী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফুলু মিয়া মৃত আলাউদ্দিনের ছেলে।

উপজেলার দুলালপুর ইউপি সদস্য তাইবুল ইসলাম জানান, আজ বিকাল সাড়ে পাঁচটার দিকে নিহত ফুলু মিয়ার ছেলে বাকপ্রতিবন্ধী মহাসিন তার পিতা নিজ ঘরের আড়ার সাথে ঝুলন্ত দেখতে পায়। পরে সে আউমাউ করে ডাকাডাকি করলে আশেপাশের লোকজন এসে আমাকে জানালে আমি চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লাকে জানাই।

ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লা এ বিষয়ে জানান, ইউপি সদস্য তাইবুল আমাকে খবর দিলে আমি পুলিশ কে জানাই।

শিবপুর মডেল থানার উপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনা স্থলে এসে মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT