1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

শিবপুরে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৩০৩ বার
83

শেখ মানিক : নরসিংদীর শিবপুরে আমাদের শিবপুর ফেইসবুক গ্রুপের আয়োজনে মাহে রমজান উপলক্ষে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মার্চ) বিকেলে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১৬টি মাদরাসার মোট ৭৭জন ছাত্রছাত্রী অংশ গ্রহণ করেন।

কুরআন তেলোয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন হুজাইফা, দ্বিতীয় স্থান খলিলুর রহমান, তৃতীয় স্থান নাজমুল ইসলাম। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদেরকে ৫০০টাকা করে শুভেচ্ছা পুরস্কার দেওয়া হয়।

এ কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে আমাদের শিবপুর ফেইসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন হাবিবুল্লাহ বেলালির সভাপতিত্বে ও সিনিয়র এডমিন মাহফুজুর রহমান টুটুলের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরু উদ্দিন মো: আলমগীর, শিবপুর মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা শফিকুল ইসলাম, শিবপুর উপজেলা মসজিদের ইমাম মুফতি আব্দুল কাইয়ুম, কলেজ গেট মাদ্রাসার মুহতামিম মুফতি মাও: মারুফ রশিদি। ঢাকা জেলার জনস্বাস্থ্য প্রকৌশল বশির আহমেদ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT