1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

শিবপুরে কিশোর গ্যাংয়ের হাতে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৭৮৩ বার
Oplus_131072
87

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে মারুফ নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে কিশোরগ্যাংয়ের সদস্যরা। এসময় তাকে বাঁচাতে আসলে তার বোনের কাছ থেকে ছিনিয়ে নেয়া হয় চার লক্ষ টাকা।

আজ রবিবার (৭ জুলাই) দুপুরে শিবপুর উপজেলা সদর রোডে এই ঘটনা ঘটে। নিহত মারুফ (২৭) শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে বের হয়ে আসেন মারুফ। এসময় তাকে শিবপুরের সদর রোডস্থ একটি বাড়িতে আটকে রাখে সৈকতের নেতৃত্বে একটি কিশোরগ্যাং। তাকে বাঁচাতে পাশ্ববর্তী ব্যাংক থেকে ছুটে আসেন তার বোন বৃষ্টি আক্তার।

এসময় বৃষ্টির কাছ থেকে তার বাবার পেনশনের তোলা চার লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে তার সামনেই ভাইকে কুপিয়ে গুরুতর যখম করে তার। তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন জানান, নিহত মারুফ নিজেও গত দুইমাস আগে একজনকে কুপিয়েছে। বয়স বেশি হলেও মারুফ কিশোরগ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে লোকজন। আজ বেলা ১১টার দিকে শিবপুরের সদর রোডের পাশে প্রতিপক্ষ সৈকত ওরফে শওকতের গ্রুপের সদস্যরা তাকে কুপিয়েছে। নিহতের লাশ উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। তবে টাকা ছিনিয়ে নেয়ার বিষয়টি সঠিক কিনা তা জানা যায়নি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT