1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ

শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২৩১ বার
287

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে ফয়সাল প্রধান (১৭) নামে মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ষাশপুর শহীদ মিনার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল মুনসেফেরচর (ইটাখোলা) এলাকার রড-সিমেন্ট ব্যবসায়ী জহির প্রধানের ছেলে।

ইটাখোলা হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, ফয়সাল মোটরসাইকেল যোগে মহাসড়ক হয়ে মুন্সেফেরচর নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা এক কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফয়সাল গুরুতর আহত হলে তাকে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT