1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

শিবপুরে ওরশের নামে অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবি এলাকাবাসীর

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪২৮ বার
101

শেখ মানিক : নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের তেলিয়া দরগাতলা শাহ রহমত উল্লাহ আউলিয়া (রহ) ইয়েমিনী দরবার শরীফ নামের ভুয়া মাজারে ওরশ শরীফের নামে অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী। বুধবার ( ৭ ফেব্রুয়ারি গণস্বাক্ষরসহ উপজেলা প্রশাসকের নিকট দেয়া লিখিত অভিযোগে এ দাবি জানানো হয়।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দরবার শরীফ নামের ভুয়া মাজারটিতে প্রতি বছর ৮ ও ৯ ফেব্রুয়ারি ওরশের নামে নাচ, নারী-পুরুষের অবাধ মেলামেশা, গান, বাদ্যযন্ত্র বাজানো হয়। পাশাপাশি ওরশকে ঘিরে মদ, গাঁজার আড্ডাসহ নানা ধরনের অপরাধীদের সমাগম ঘটে।

তাছাড়া ওরশের নামে শব্দ দূষণ ও পরিবেশ নষ্টের কারণে স্কুল, কলেজের শিক্ষার্থীদের পড়ালেখায় বিঘ্ন ঘটাসহ স্থানীয় মসজিদের মুসল্লীরা বিব্রতকর অবস্থায় পড়েন। আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি নিতে বিঘ্ন ঘটবে। ভুয়া মাজারের ওরশের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের জন্য উপজেলা প্রশাসক ও পুলিশের সুদৃষ্টি কামনা করছেন স্থানীয়রা।

তেলিয়া হোসাঈনাবাদ মদিনাতুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আমানুল্লাহ জানান, এখানে কোন সময় কবর বা মাজার ছিল না। কিছুদিন যাবত তারা মাজার তৈরি করে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ করে যাচ্ছে। এলাকাবাসী গণস্বাক্ষরে অভিযোগ দিয়েছে উপজেলা প্রশাসনের নিকট। অনৈতিক কার্যকলাপ বন্ধের দাবি জানাচ্ছি।

তেলীয়া দরগাতলা গ্রামের হাফেজ মাওলানা শফিকুল ইসলাম জানান, ইয়েমিনী দরবার শরীফ নামের ভুয়া মাজারে ওরশ শরীফের নামে অনৈতিক কার্যকলাপ করে যাচ্ছে তারা। এখানে কোন কবরও ছিল না। আমরা এলাকাবাসী বন্ধের দাবি জানাই।

ইয়েমিনী দরবার শরীফের পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন জানান, মাজারে ওরশ শরীফের নামে অনৈতিক কার্যকলাপ হয় না। আমরা একদিন দোয়া মাহফিল ও দ্বিতীয়দিন বাউল গানের আয়োজন করেছি।

লিখিত অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন উপজেলার নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজিব ও মডেল থানার অফিসার ইনচার্জ মো: ফরিদ উদ্দিন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT