1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ নরসিংদীতে যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন

শিবপুরে আন্ত:জেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৩৯৯ বার
42

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে ডাকাতি প্রস্তুতিকালে আন্ত:জেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ সোমবার (২৭ মার্চ) বিকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী।

এর আগে রোববার দিবাগত রাতে শিবপুর থানার মুন্সেফেরচর-চরসিন্দুর সড়কের কাঠালতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো নরসিংদীর শিবপুর থানার উত্তর সাধারচর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মাসুদ মিয়া (৩৩), খরকমারা এলাকার দাশেশ ভূঁইয়ার ছেলে মো: অহিদুল্লাহ ভূঁইয়া (২৫), বেলাব থানার পশ্চিম পোড়াদিয়ার মৃত আজম আলীর ছেলে বিল্লাল হোসেন (৪৮), নেত্রকোনা জেলার কলমাকান্দার সিংপুর এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে হোসেন আলী (৫১) ও নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কাইনালীভিটার মৃত শের আলীর ছেলে এছাক মিয়া (৬০)।

এসময় তাদের দখল থেকে ১টি একনালা বন্দুক, ১টি ওয়ান সুটার গান, ২ রাউন্ড কার্তুজ, ২টি কাটার, ১টি পিক-আপ গাড়ি, ২টি লোহার তৈরি বিশেষ অস্ত্র উদ্ধার করা হয। গ্রেপ্তারকৃত প্রত্যেকের বিরুদ্ধে ৩ থেকে ১৬টি পর্যন্ত ডাকাতি ও চুরির মামলা আদালতে বিচারাধীন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোর রাতে শিবপুরের কুমারদী এলাকায় দুই ব্যক্তির বাড়ির গোয়াল ঘরের তালা ভেঙে পাঁচটি গরু চুরি হয়। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।

নির্দেশনার পর নরসিংদী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল বাশারের নেতৃত্বে জড়িতদের ধরতে অভিযান শুরু করে গোয়েন্দা শাখার একটি দল। গোপন তথ্যের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতি সময় শিবপুরের কাঠালতলা মোড় এলাকা থেকে অস্ত্রসহ ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতরা আন্ত: জেলা ডাকাত দলের সদস্য। এলাকায় ডাকাতি, গরু চুরিসহ বিভিন্ন অপরাধের সাথে তারা জড়িত। পুলিশী জিজ্ঞাসাবাদে দুই বাড়ি থেকে ৫টি গরু চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। চুরি করা গরুগুলো পিকআপে করে নারায়ণগঞ্জের বন্দর থানার হোসেন আলী এছাক মিয়ার নিকট বিক্রি করে বলে জানায় তারা। গরু গুলো উদ্ধারের চেষ্টা চলছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT