1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুক সংক্রান্ত সেবা দিচ্ছেন শিবপুরের তরুণ মো: রোকনুজ্জামান খান টানা বৃষ্টিতে বেলাবোতে মাটির ঘর ধসের আতঙ্ক, প্রাণ গেল বৃদ্ধার নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের চেষ্টায় স্বস্তি পেলেন ৭০০ পানিবন্দি মানুষ বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেলাবোতে টানা বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু ঘোড়াশালের বলাকা মাঠ রক্ষায় মানববন্ধন, উন্মুক্ত রাখার জোর দাবি নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

রাষ্ট্রপতিকে আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ : খোকন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৯২ বার
Oplus_131072
53

নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, বর্তমান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্র ক্ষমতায় থেকে নয়-ছয় শুরু করেছেন। যে দেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন তার আবার পদত্যাগ পত্র কি? এসব বলে তিনি সাংবিধানিক সংকট সৃষ্টি করে বিগত সরকারের মত ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তিনি নৈতিক স্ফলন ঘটিয়েছেন, রাষ্ট্রপতি বলেই যে তিনি সকল আইনের ঊর্ধ্বে সেটা বাস্তব নয়। তাই দেশের জনগণ বর্তমান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে আর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না।

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে নরসিংদী সদর উপজেলার নূরালাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নূরালাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছাদেকুর রহমান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেনসহ জেলা ও বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT