1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

রায়পুরা থানায় নতুন দুই গাড়ি হস্তান্তর করলো এমপি আশরাফ উদ্দিন বকুল

Reporter Name
  • প্রকাশিতঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৯১ বার
143

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় পুলিশিং কার্যক্রম জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রায়পুরা থানা পুলিশকে দুটি পিক-আপ ভ্যান উপহার দিয়েছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় রায়পুরা থানা প্রাঙ্গণে ফিতা কেটে যানবাহন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক এর হাতে চাবি হস্তান্তর করা হয়।

এসময় এমপি আশরাফ উদ্দিন বলেন, রায়পুরাতে কোনো ঘটনা ঘটলে পুলিশ যেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে, সে জন্য তাদের প্রয়োজনীয় যানবাহন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। জনবলের তুলনায় এ থানায় গাড়ির সংখ্যা খুব কম ছিলো। সিএনজি ভাড়া করে বিগত দিনে পুলিশকে চলতে হয়েছে। আশা করা যাচ্ছে দুটি গাড়ি যুক্ত হওয়ায় রায়পুরা থানার পুলিশের তৎপরতা আরও বেড়ে যাবে।

চরাঞ্চলের অস্ত্রধারীদের হুশিয়ারি করে তিনি আরও বলেন, যারা চুরি, ডাকাতি করছেন আপনাদের সময় বেশি নাই। এলাকায় থাকতে হলে আত্মসমর্পণ করেই থাকতে হবে। কারো ওপর কোনো অত্যাচার করা যাবেনা। সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক নির্মূলের লক্ষেই পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। আগামীতে থানায় আরও গাড়ি দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, নরসিংদী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফরুক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান, জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সী, রায়পুরা থানার পুলিশ কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ অনেকে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT