1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

রায়পুরার কাকন নদী দ্রুত পূর্ণ খননের আশ্বাস এমপি আশরাফের

Reporter Name
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৬৬ বার
218

অজয় সাহা, রায়পুরা :  নরসিংদীর রায়পুরা উপজেলার গুরুত্বপূর্ণ কাকন নদীর দ্রুত পূর্ণ খননের আশ্বাস দিয়েছেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। দীর্ঘদিন ধরে নদীটির নাব্যতা সংকট, পলি জমে পানি প্রবাহে বাধা এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে স্থানীয় মানুষের দুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি এ আশ্বাস দেন।

এমপি আশরাফ বলেন, কাকন নদী রায়পুরার কৃষি, মৎস্যসম্পদ ও নৌ-যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীটির নাব্যতা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সাথে আলোচনা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ খননকাজ শুরু করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, নদী খনন বাস্তবায়িত হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে, কৃষিকাজে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, মৎস্য উৎপাদন বাড়বে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

এ সময় স্থানীয় বাসিন্দারা কাকন নদী দ্রুত খননের আশ্বাসকে স্বাগত জানিয়ে বলেন, বহু বছর ধরে নদীটি খননের দাবি জানিয়ে আসছেন তারা। দ্রুত প্রকল্প বাস্তবায়ন হলে রায়পুরার হাজারো মানুষ উপকৃত হবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি ফিরে আসবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT