1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

রায়পুরায় ৬ চোরাই মোটরসাইকেল জব্দ, ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৩৮ বার
115

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরাতে আন্ত:জেলা মোটর সাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার দিবাগত রাতে উপজেলার মরজাল থেকে তাদের করা হয়। আজ রবিববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, নরসিংদীর মনোহরদী উপজেলার অর্জুনচর এলাকার রশিদ ভূইয়ার ছেলে জুবায়ের ভূইয়া (৪২), নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকার নজরুল ইসলামের ছেলে মো. পাভেল (২৫) ও আল-আমিনের ছেলে নাদিম মিয়া (২৬)

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে নরসিংদীতে একটি চক্র চোরাই মোটরসাইকেল কেনা বেচায় জড়িত। শনিবার সন্ধ্যায় রায়পুরা উপজেলার মরজালে ওই চক্রের ৬ সদস্য ৬ টি চোরাই মোটরসাইকেল বিক্রির উদ্দেশ্য হাজির হয়। গোপন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. নূরে আলমের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়।

এসময় আন্ত:জেলা মোটর সাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং বাকি ৩ জন পালিয়ে যায়। এসময় ৬ টি মোটরসাইকেল জব্দ করার পাশাপাশি সাথে থাকা মোটরসাইকেলের ভুয়া কাগজপত্র জব্দ করা হয়। এঘটনায় রায়পুরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে তোলা হয়। পরে আদালতের বিজ্ঞ বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করে জেলহাজতে পাঠায়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT