1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ নরসিংদীতে যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন ঘোড়াশালে ভাড়া বৃদ্ধির দাবিতে সিএনজি চালকদের কর্মবিরতি ‎

রায়পুরায় ৩ র‍্যাব সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৬৩ বার
42

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় মাদক বিরোধী অভিযানের সময় র‌্যাব এর উপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। হামলাকারীরা র‌্যাব এর তিন সদস্যকে কুপিয়ে আহত করে ইউনুস আলী (৪০) নামের এক মাদক মামলার আসামীকে ছিনিয়ে নিয়ে যায়।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ইমরান হোসেন (৩৫) নামে র‌্যাব ১১ এর এক কনস্টেবলের নাম পাওয়া গেলেও বাকিদের তথ্য পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার র‌্যাব-১ ও নরসিংদীর র‌্যাব ১১ এর একটি যৌথ দল মাদক বিরোধী অভিযানে নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি এলাকায় যায়। এসময় নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী গ্রামের মাদক ব্যবসায়ী ইউনুস আলী (৪০) কে আটকের পর নিয়ে আসার সময় তার আত্মীয় স্বজন ও তার পক্ষের লোকরা ব্যারিকেড দিয়ে র‌্যাব সদস্যদের উপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়।

এসময় র‌্যাব সদস্য কনস্টেবল ইমরান হোসেন হামলাকারীদের কোপে মাথায় ও হাতের আঙ্গুল বিচ্ছিন্নসহ আরো দুই র‌্যাব সদস্য গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন বলেন, র‌্যাব এর মাদক বিরোধী অভিযানে আসামি ধরে নিয়ে আসার সময় তাদের উপর হামলা হয়েছে। এতে তিন র‌্যাব সদস্য আহত হয়েছে। ইতিমধ্যে র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT