1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

রায়পুরায় হত্যা মামলা : অস্ত্রসহ ২ আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ৪২৬ বার
84

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় বাড়িতে ঢুকে জুলহাস মিয়া নামে এক পোল্টি ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্র ও গুলি সহ দুই আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বুধবার ভোর চারটার দিকে রায়পুরা উপজেলার কাওয়াবাড়ী এলাকা ও ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর থানার থোল্লাকান্দি এলাকা থেকে দুই আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের বটতলীকান্দি এলাকার বাবুল মিয়ার ছেলে সুমন মিয়া (২৩) ও একই উপজেলার দড়িগাঁও এলাকার মঙ্গল ব্যপারীর ছেলে রাকিব (২২)।

আজ দুপুড়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অর্নিবাণ চৌধুরী।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত শনিবার (২২ এপ্রিল) রায়পুরা থানার নিলক্ষ্যা ইউনিয়নের বীরগাঁও এলাকার পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার পাশে ককটেল বিস্ফোরণের ঘটনায় বাধা দিলে আসামীরা জুলহাস সহ স্থানীয় কয়েজনের উপর আগ্নেয়াস্ত্র, টেটা বল্লম দিয়ে হামলা করে জুলহাসকে হত্যা করে।

পরে এ হত্যার ঘটনায় রায়পুরা থানায় মামলা দায়ের করা হলে জেলা পুলিশের একাধিক গোয়েন্দা টিম অভিযান চালিয়ে দুই আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং এ ঘটনায় বাকী আসামীদেরকেও গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT