1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ নরসিংদীতে যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন

রায়পুরায় মাকে মারধর, ছেলের দুই মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৩২৭ বার
51

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় মাদক সেবনের টাকা না দেয়ায় মা’কে মারধরের অভিযোগে ছেলে সাগর চন্দ্র বর্মন (২২) কে ২ পুড়িয়া গাঁজাসহ আটক করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ শত টাকা জরিমানা ও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পুলিশী প্রহরায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।

আজ বুধবার (১ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলায় নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো আজগর হোসেন।

জানা যায়, উপজেলার মরজাল ইউনিয়নের সুখমার চন্দ্র বর্মন এবং অনিতা রাণী বর্মনের ছেলে সাগর চন্দ্র বর্মন। মঙ্গলবার বিকেলে স্বামী পরিতৃপ্তা অনিতা রাণী বর্মণ মাদকাসক্ত ছেলের হামলায় লাঞ্চিত হয়ে গুরুতর আহত হন। ভুক্তভোগী ওই নারী ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। ওইদিন রাতে ছেলেকে ২ পুড়িয়া গাঁজাসহ আটক করে পুলিশ।

অনিতা রাণী বর্মন বলেন, মঙ্গলবার বিকেলে মাদকাসক্ত ছেলে টাকার জন্য ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুর আমাকে মারধর করে হাত ভেঙে দেয়। পরে ছেলের বিরুদ্ধে অভিযোগ দেই। এর আগেও সে ৭ মাস ও ২ বছর একই কারনে জেল খাটে। চাই ছেলে সংশোধন হয়ে ফিরে আসোক।

নির্বাহী হাকিম মো আজগর হোসেন বলেন, মা’কে মারধরের অভিযোগে মাদকাসক্ত ছেলেকে ২ পুড়িয়া গাঁজাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে পুলিশ। মাদক দ্রব্য আইনে ৪২/১ এর ধারায় ৫ শত টাকা জরিমানা এবং ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT