1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ

রায়পুরায় ব্যবসায়ীর ১৪ লাখ টাকার মোবাইল ও নগদ ৬ লাখ টাকা চুরি

আমিনুর রহমান সাদী
  • প্রকাশিতঃ রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৫৩৬ বার
63

আমিনুর রহমান সাদি : নরসিংদীর রায়পুরায় এক মোবাইল ব্যবসায়ীর দোকান থেকে প্রায় ১৪ লাখ টাকার মোবাইল ও নগদ ৬ লাখ টাকা চুরি যাওয়ার অভিযোগ উঠেছে। গত রবিবার (২৪ মার্চ ) ভোরে এই ঘটনা ঘটে। শনিবার (৩০ মার্চ ) রাতে উপজেলার হাসনাবাদ বাজারের মোবাইল ব্যবসায়ী সাকিল আহামেদ (৩২) রায়পুরা থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সাকিল হাসনাবাদ এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে।

সাকিল আহমেদ জানায়, আমি হাসনাবাদ বাজারে ১৬ বছর যাবত মোবাইলের ব্যবসা করে আসছি । “এস ওয়ান ট্রেড ইন্টারন্যাশনাল” ও “এস ওয়ান টেকনোলজি এন্ড সাভিসিং পয়েন্ট” নামে আমার দুটি দোকান। একটাতে আমি আরেকটা আমার ভাই সজিবুল ইসলাম দেখাশোনা করে।

গত রবিবার (২৩ মার্চ) রাত ১০ টার দিকে আমি ও আমার ভাই প্রতিদিনের মত ব্যবসায়িক কাজ শেষে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পরি। পরের দিন সকালে দোকান খোলতে গিয়ে দেখি উভয় দোকানের শার্টারে আমাদের লাগানো তালা নেই , নতুন তালা লাগানো। তখন আমিরগঞ্জ পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশের সহায়তায়

দোকানের ভিতর ঢুকে দেখি দোকানের মালামাল এলোমেলো এবং আমার দুই দোকানের বিভিন্ন ব্যান্ডের ১৩৫ টি মোবাইল যার বাজার মূল্য ১৩ লাখ ৭০ হাজার টাকা এবং নগদ ৬ লাখ ২১ হাজার টাকা চুরি হয়েছে।

পরে দোকানে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায়, অজ্ঞাত ১৪/১৫ জন চোর ভোর সাড়ে ৫ টার দিকে তালা ভেঙ্গে দোকানে ঢুকে মোবাইল ও টাকা নিয়ে পূনরায় নতুন তালা লাগিয়ে পালিয়ে যায়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাফায়েত হোসেন পলাশ বলেন, মোবাইল চুরির বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনাটির উপর তদন্ত চলমান। জড়িতদের ব্যবস্থা ও মালামাল উদ্ধারে প্রচেষ্টা চলছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT