1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

রায়পুরায় বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৫০৫ বার
91

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাদেক (৭০) এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মাঠে তার ১ম জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়। পরে বিকাল ৩ টায় তার নিজ গ্রাম রাধানগরে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন ।

প্রসঙ্গত, আব্দুস ছাদেক দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। ১৩ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি উপজেলা চেয়ারম্যান হওয়ার আগে রাজনীতিতে সম্পৃক্তসহ রাধানগর ইউনিয়ন থেকে ৪ বার নির্বাচিত হয়ে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন যাবত উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

সবশেষ গেলো উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দলীয় পদ হারাতে হয়। এবং তিনি ১৯৭১ সালে দেশের টানে মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়।

বর্ণাঢ্য এই রাজনীতিবীদের মৃত্যুতে নরসিংদী-৫ আসনের সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি, উপজেলা প্রশাসনসহ কর্মকতার্-কর্মচারী এবং বিভিন্ন দলের নেতৃবৃন্দ শোক জ্ঞাপন করেছেন।

নিহত চেয়ারম্যানের প্রথম জানাজায় অংশ নেন নরসিংদী-৫ আসনের সাংসদ ও সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি, নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: মনির হোসেন ভুইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক রেজুয়ান সিদ্দিক, উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: আজগর হোসেন, রায়পুরা পৌরসভা মেয়র জামাল মোল্লা,

ভৈরব পৌরসভা মেয়র ইফতেখার হোসেন বিনু, রায়পুরা থানা অফিসার ইনচার্জ মো: আজিজুর রহমান, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব পীরজাদা কাজী মোহাম্মদ আলী, রায়পুরা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফজাল হোসাইন, নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ভুইয়া, উপজেলা সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী,

উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইমান উদ্দিন ভুইয়া, কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক লীগের নিবার্হী সদস্য আলহাজ্ব হুমায়ন কবির মনির সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT