1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

রায়পুরায় নৌকার পোষ্টার ছিঁড়ায় ভ্রাম্যমাণ আদালতে যুবকের অর্থদণ্ড

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৩০৬ বার
82

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় নৌকা প্রতীকের পোষ্টার ছিঁড়ার অপরাধে মুক্তার হোসেন নামে এক যুবককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ঘটনায় দন্ডপ্রাপ্ত মোক্তার হোসেন জেলার রায়পুরা উপজেলার বাঙালিনগর এলাকার আলী হোসেনের ছেলে।

আজ বুধবার (৩ জানুয়ারি) সকালে মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শফিকুল ইসলাম।

এর আগে গতকাল মঙ্গলবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের বাঙালিনগর এলাকায় মুক্তার হোসেনকে আটক করে স্থানীয় কয়েকজন। পরে রাত ১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার বিরুদ্ধে এ রায় প্রদান করেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে পোষ্টার ছেঁড়ার সময় মোক্তার হোসেনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে আটকের পর পুলিশকে জানালে রাতে পুলিশ ঘটনাস্থল গিয়ে তাকে থানায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT