1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৭৪২ বার
84

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার, পূর্ব বিরোধ ও ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন হত্যার জের ধরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে গুলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আজ শনিবার (২২ জুন) বেলা সাড়ে ৪ টায় উপজেলার মেথিকান্দা এলাকায় লেয়াকত আলী ওরফে লইক্কা মিস্ত্রি ও হরযত আলী ওরফে হরজু সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষনিকভাবে গুলিবিদ্ধ অবস্থায় বকুল মিয়া (৪৮) নামে একজন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। বাকি আহতদের নাম জানা যায়নি। লেয়াকত আলী ওরফে লইক্কা মিস্ত্রির বাড়ির লোকজন নিহত ভাইস চেয়ারম্যান সুমন সমর্থীত।

জানা গেছে, গত ২২ জুন নির্বাচনী প্রচারনায় গিয়ে প্রতিপক্ষ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেল সমর্থকদের হামলায় নিহত হন তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: সুমন মিয়া। এরপরই হযরত আলী ওরফে হরজু সমর্থকদের সাথে লেয়াকত আলী মিস্ত্রি বাড়ির সমর্থকদের মধ্যে পূর্ব বিরোধটি বেড়ে যায়। এরই জেরে আজ বেলা সাড়ে ৪ টা থেকে দফায় দফায় ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে লেয়াকত আলী সমর্থকদের উপর মুহুর্মুহু ককটেল বিস্ফোরন ঘটায় রুবেল সমর্থকরা।

সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম সাংবাদিকদের বলেন, ধারনা করা হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT