1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ ঘোড়াশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু অপরাধ করলে দলের কাউকেই ছাড় দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ঘোড়াশাল পৌরসভার ৪ নং ওয়ার্ডে জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো: কামাল হোসেনের ব্যাপক গণসংযোগ ভারতের কেরালায় ইসলাম গ্রহণের সংখ্যা বাড়ছে

রায়পুরায় তরুণ প্রবাসীদের কম্বল পেল ৫ শতাধিক পরিবার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ২৬৭ বার
68

নরসিংদীর রায়পুরায় ‘তরুণ প্রবাসী’ নামে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় উপজেলার দূর্গম চরাঞ্চলের অসহায় ও দরিদ্র ৫ শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে রায়পুরা উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর পূর্বপাড়া এলাকায় শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ সময় জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সামসুউদ্দিন আহমেদ সামু’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম. এন জামানের উপস্থিতে এসব কম্বল বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা তরুণ দলের সভাপতি জাকির হোসেন ইমন, শ্রীনগর ইউনিয়ন বিএনপি নেতা কামরুজ্জামান দুলাল, জাহিদুল ইসলাম লিটন, ইসমাইল মেম্বার, ফয়সাল আহমেদ, কুফু মেম্বার, মন্নাফ মিয়া, আবুল হোসেন, মুজিবুর রহমান, সাদির মিয়া, আমজাদ হোসেন, শহিদুল ইসলাম রনিসহ দলীয় নেতাকর্মীরা৷

প্রধান অতিথি এমএন জামান বলেন, হাড় কাপানো শীত, ঘন কুয়াশার সঙ্গে সারাদেশে বেড়ে চলেছে শৈত্য প্রবাহ। প্রচন্ড শীতের হিমেল পরশে সবাই কাবু। কাহিল হয়ে পড়েছে জন-জীবন। বিশেষ করে চরম কষ্ট সহ্য করতে হচ্ছে ছিন্নমূল ও খেটে খাওয়া গ্রামের সাধারণ মানুষদের।

এমতাবস্থায় এই তীব্র শীতে চরা অঞ্চলের অসহায় দুস্থ মানুষদের একটু উষ্ণতা দিতে তরুণ প্রবাসী সংগঠনের সহায়তায় ৫শ কম্বল বিতরণ করা হয়। তাদের এমন উদ্যোগকে স্বাগত জানাই। আশাবাদী এর পাশাপাশি আগামীতেও তারা সেবামূলক বিভিন্ন কার্যক্রম অভ্যাহত রাখবে। পাশাপাশি শীতার্তের পাশে বিত্তশালীরাও এগিয়ে আসার অনুরোধ করছি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT