1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ ঘোড়াশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু অপরাধ করলে দলের কাউকেই ছাড় দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ঘোড়াশাল পৌরসভার ৪ নং ওয়ার্ডে জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো: কামাল হোসেনের ব্যাপক গণসংযোগ ভারতের কেরালায় ইসলাম গ্রহণের সংখ্যা বাড়ছে

রায়পুরায় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে একজনের মৃত্য

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৩৪১ বার
114

নরসিংদীর রায়পুরায় ঘরে থাকা বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিষ্ফোরিত হয়ে মোঃ নুরুল ইসলাম (৪০) এক যুবকের মৃত্যুু হয়েছে। আজ শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের বগডরিয়াকান্দি গ্রামে এই দূর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম চাঁনপুররের বগডরিয়াকান্দি গ্রামের আলীপুর এলাকার মৃত মো. তাল মিয়ার ছেলে। সে পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা ছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, সকালে ঘুম থেকে উঠে নুরুল ইসলাম ব্রাশ করতে করতে ওই সিলিন্ডারের সামনে যান। এসময় সিলিন্ডারটি বিকট শব্দে বিষ্ফোরিত হয়। এতে নুরুল ইসলামের মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। এসময় আশপাশের লোকজন তার মাথায় পানি ঢালতে থাকে পরে মাথার পিছনের অংশ দিয়ে রক্ত বের হতে থাকে। পরে তাকে স্পিডবোট করে ভৈরবের একটি হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

এব্যাপারে চাঁনপুর ইউপি চেয়ারম্যান মোমেন মিয়া মুঠোফোনে বলেন, এটি সাধারনত একটি দূর্ঘটনা। নিহত নুরুল ইসলামের স্ত্রী আর ভাই আমার কাছে এসেছিলো বিষয়টি তারা আমাকে অবগত করেছে।

নরসিংদীর কন্ঠস্বর / এম আজিজুল ইসলাম

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT