1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

রায়পুরায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার আটক, ৫ লাখ টাকা জরিমানা

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৪৩৭ বার
91

এম. আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় মেঘনা নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় একটি ড্রেজার মেশিন আটক করেছে এলাকাবাসী। শুক্রবার ভোরে উপজেলার চানপুর এলাকা থেকে ড্রেজারটি আটক করা হয়। পরে এটিকে পুলিশের হেফাজতে ওইদিন বিকালেই ঘটনাস্থল থেকে সড়িয়ে পান্থশালা ঘাটে এনে তালা লাগিয়ে রাখা হয়।

ড্রেজার আটকের বিষয়টি নিশ্চিত করেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজগর হোসেন। মুঠোফোনের মাধ্যমে তিনি বলেন, বালু তোলার দায়ে আটককৃত ড্রেজারের মালিক পক্ষকে ৫ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। টাকা দিতে ব্যর্থ হলে নিয়মিত আইনে থানায় মামলা করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ৯ থেকে ১০টা ড্রেজার দিয়ে উপজেলা চানপুরের মেঘনা পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। পরে শুক্রবার ভোরে চানপুর ও কালিকাপুর এলাকাবাসী কয়েকটি নৌকা নিয়ে একটি ড্রেজারটি আটক করেন। পরে ড্রেজার আটকের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে বিকালে ড্রেজারটিকে পান্থশালা ঘাটে এনে পুলিশের হেফাজতে রাখা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT