1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

যুবদল নেতা হত্যা মামলায় পলাশের সাবেক এমপি ৩ দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১২৬৬ বার
Oplus_131072
105

যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার নরসিংদী-২ পলাশ আসনের সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। এ দিন তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের ডিবি পুলিশের এসআই ফেরদৌস আলম তাঁর বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৯ ডিসেম্বর রাজধানীর কেরানীগঞ্জ থেকে পোটনকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন তাঁকে কারাগারে পাঠায় আদালত।

২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকে। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতা কর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT