1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ ঘোড়াশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু অপরাধ করলে দলের কাউকেই ছাড় দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী ঘোড়াশাল পৌরসভার ৪ নং ওয়ার্ডে জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো: কামাল হোসেনের ব্যাপক গণসংযোগ ভারতের কেরালায় ইসলাম গ্রহণের সংখ্যা বাড়ছে

মোবাইল ও টিভিতে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল

স্পোর্টস ডেস্ক | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৬৭৮ বার
84

আজ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হচ্ছে এবারের ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২২।কাতারের আল-খোরের আল বায়াত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে ‘গ্রুপ’ এ’র দুই দল ইকুয়েডর ও স্বাগতিক কাতার।

বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। এর মাধ্যমে শুরু হয়ে যাবে মাস ব্যাপী বিশ্বকাপের জমাট লড়াই।
বাংলাদেশে টিভি ও অনলাইন-দুভাবেই দেখা যাবে ফুটবল বিশ্বকাপের ম্যাচ। এছাড়া রেডিওতে শোনা যাবে খেলার ধারাভাষ্য।

কোন চ্যানেলে দেখবেন খেলা :

বাংলাদেশে বিশ্বকাপের খেলা দেখা যাবে তিনটি চ্যানেলে। রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আর বেসরকারি জিটিভি এবং টি-স্পোর্টসে দেখা যাবে খেলা। এছাড়াও ভারতীয় টেলিভিশন চ্যানেল স্পোর্টস ১৮- তে দেখা যাবে খেলা। র‍্যাবিটহোল অ্যাপের অনলাইনে দেখা যাবে বিশ্বকাপে খেলা।

মোবাইল ব্রডকাস্টার হিসেবে কাতার বিশ্বকাপের স্বত্ব পেয়েছে বাংলালিং। কে স্পোর্টসের সঙ্গে সাব-লাইসেন্সিং চুক্তির মাধ্যমে টফি অ্যাপ ও টফি ওয়েবসাইটে বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলো সরাসরি দেখতে পারবেন। সবচেয়ে মজার খবর হলো, টফিতে ফুটবল বিশ্বকাপ সরাসরি দেখতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে।

স্পোর্টস ডেস্ক / নরসিংদীর কন্ঠস্বর

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT