1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

’মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু চর্চা কেন্দ্রের মাধ্যমে আগামী প্রজন্ম বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত হবে : ফরিদা ইয়াসমিন

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২৯৯ বার
99

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সকল শহিদদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ আগষ্ট ) সকালে উপজেলার পাহাড় উজিলাব বাজারে নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু চর্চা কেন্দ্র উদ্বোধন উদ্বোধন করেন।

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ভাস্কর অলি মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এ এইচ আসলাম সানি (সিআইপি), বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ।

এই সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও নরসিংদী জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব পাঠান, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড.মশিউর রহমান মৃধা, নরসিংদী জেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ ফজলুর রহমান, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সিনিয়র সহ-সভাপতি কায়সার-ই-আলম প্রধান ও ঢাকা বিশ্বিবদ্যালয়ের সিনিয়র রিচার্স ফেলো হাসান নিটুল’সহ প্রমুখ।

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু চর্চা কেন্দ্র স্থাপিত জাতির পিতার একটি আবক্ষ ভাস্কর্য স্থাপন করা হয়েছে। এছাড়া, এই কর্নারে ‘খোকা থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা’ গ্যালারিতে জাতির পিতার পরিবারের সদস্যদের আলোকচিত্র, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম তুলে ধরা হয়েছে। বঙ্গবন্ধুর স্বাধীনতা ও ছয় দফা ঘোষণাপত্র এবং দেশের উচ্চশিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ উদ্ধৃতি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারে সংরক্ষণ করা হয়েছে।

কর্নারের উদ্বোধন উপলক্ষে ফরিদা ইয়াসমিন বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু চর্চা কেন্দ্র স্বল্প পরিসরে সুন্দর ও মনোরম পরিবেশে বঙ্গবন্ধুকে তুলে ধরেছে।’ মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু চর্চা কেন্দ্ররের মাধ্যমে আগামী প্রজন্ম বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত হবে। বঙ্গবন্ধুর চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে দায়িত্বশীল হতে হবে।’

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT