1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ

মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৩৩৫ বার
397

নিজস্ব প্রতিবেদক : মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, অসহায়দের সহযোগিতা করা, রক্তদান এবং এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ার কারণে ঘোড়াশাল পৌর এলাকার সাধারণ মানুষের কাছে মানবতার আলোকবর্তিকা হিসেবে পরিচিতি পেয়েছেন মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন।

স্থানীয়দের দাবি, রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন সমাজসেবক হিসেবেই তিনি দীর্ঘদিন ধরে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

জানা যায়, এলাকার বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণ করে আসছেন মো: ইকরাম হোসেন। দরিদ্র ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের সহযোগিতা, মসজিদ-মাদ্রাসা এবং সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখার কারণে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। ২৪ বারের মতো করেছেন রক্তদান। করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে অসহায় ও করোনা আক্রান্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার প্রদান করেছেন তিনি।

মো: ইকরাম হোসেন যেসকল সামাজিক সংঘটনের সাথে জড়িত তার মধ্যে রয়েছে ঘোড়াশালবাসী সামাজিক সংগঠন এর প্রতিষ্ঠাতা, ঘোড়াশাল মানবকল্যাণ সংসদ এর অন্যতম প্রতিষ্ঠাতা, সেবার কাফেলা সামাজিক সংগঠন এর প্রধান উপদেষ্টা, ড্রীম ফাউন্ডেশন এর উপদেষ্টা, পাইকসা-চরপাড়া সামাজিক সংঘের উপদেষ্টা, দক্ষিন পাইকসা সামাজিক সংগঠন এর অন্যতম সদস্য।

স্থানীয় বাসিন্দারা জানান, যেকোনো সংকট কিংবা দুর্যোগের সময় মানুষের পাশে পাওয়া যায় ইকরাম হোসেনকে। তিনি ব্যক্তি উদ্যোগে অনেক অসহায় পরিবারকে সহযোগিতা করেছেন। এ কারণে তরুণ থেকে প্রবীণ—সব শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি একজন আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

সুন্নাহ হিসেবে রোগী দেখা, রুগীকে আর্থিক সহায়তা, বিবাহ সাধীতে সহায়তা, পড়াশোনায় সহায়তা, খেলাধুলার সামগ্রী সহ জার্সি বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, ঈদ সামগ্রী বিতরণ, শীতে বস্ত্র ও কম্বল বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা, করোনাকালীন সময়ে লাশ গোসল করানো, বাজার করে দেয়া থেকে সার্বিক সহায়তা, মসজিদ সহ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা।

মো: ইকরাম হোসেন বলেন, “মানুষের সেবা করাই আমার সবচেয়ে বড় লক্ষ্য। আমি সবসময় চেষ্টা করেছি সাধারণ মানুষের পাশে থাকতে। ভবিষ্যতেও ঘোড়াশাল পৌরবাসীর কল্যাণে কাজ করে যেতে চাই। জনগণ সুযোগ দিলে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলব। মাদক, সন্ত্রাস ও চা়ঁদাবাজমুক্ত পৌরসভা গড়ে তুলব”।

এদিকে আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করছেন তিনি। স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তাদের সমস্যা ও সম্ভাবনার কথা শুনছেন এবং সমাধানের আশ্বাস দিচ্ছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনসম্পৃক্ততা, সামাজিক কর্মকাণ্ড এবং মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে ঘোড়াশাল পৌর এলাকার সম্ভাব্য মেয়র প্রার্থীদের মধ্যে আলোচনার কেন্দ্রে রয়েছেন মো: ইকরাম হোসেন। মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রেখে তিনি পৌরবাসীর সেবা করতে চান বলেও জানিয়েছেন

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT