1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী

মাধবদীতে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, ৪ জন নিহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ৫৯৩ বার
85

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মাধবদীতে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে ১০ জন । এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৮ জনকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে এগারোটার দিকে নরসিংদী সদর উপজেলার মাধবদীর টাটা পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঈদ করতে ঢাকা থেকে একটি যাত্রী বোঝাই মাইক্রোবাস ঢাকা থেকে বি-বাড়িয়া যাচ্ছিল । মাইক্রোবাসটি নরসিংদী সদর উপজেলার মাধবদী টাটা পাড়া এলাকার পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।

এসময় ঘটনাস্থলেই চার জন নিহত হয় । আহত হয় ১০ জন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে আট জননের অবস্থা গুরুতর হলে তাদের ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।

নরসিংদী সদর থানার ওসি মোঃ তানভীর আহমেদ জানিয়েছে, দুর্ঘটনায় চারজন মারা গেছে ।আহত হয়েছে ১০ জন । নিহতদের লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT