1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

মমতাজের বিরুদ্ধে ভারতে গ্রেপ্তারি পরোয়ানা

ডেস্ক রিপোর্ট :
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩৯ বার
101

ডেস্ক রিপোর্ট : সঙ্গীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ভারতের এক আদালত। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমেের খবরে এই তথ্য জানা যায়।

সংবাদ মাধ্যম বলছে, ভারতের মুর্শিদাবাদে ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে সংগীত পরিবেশনের জন্য আয়োজক সংস্থার কর্মকর্তা শক্তি- শঙ্কর বাগচীর সঙ্গে মমতাজ বেগমের লিখিত চুক্তি হয়। সেই চুক্তি মোতাবেক শক্তিশঙ্করের বিভিন্ন অনুষ্ঠানে তিনি নিয়মিত অংশ নিতেন। ২০০৮ সালের ১৪ ডিসেম্বর ১৪ লাখ টাকায় মুর্শিদাবাদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তার। তিনি অগ্রিম টাকাও গ্রহণ করেন। কিন্তু শেষ পর্যন্ত উপস্থিত হতে পারেননি মমতাজ।

এরপরেই শক্তিশঙ্কর চুক্তিবঙ্গ ও প্রতারণার অভিযোগ তুলে মুর্শিদাবাদের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে তার বিরুদ্ধে মামলা করেন। এর ভিত্তিতে আদালত পরবর্তী সময়ে সমন জারি করে। অভিযোগ রয়েছে, মমতাজ আদালতের নির্দেশনা এড়িয়ে যান। এই মামলায় মমতাজের বিরুদ্ধে এর আগে তিনবার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। এরপর সঙ্গীত শিল্পী মামলা থেকে অব্যহতি পেতে কলকাতা হাইকোর্টে আবেদন করেন।

আনন্দবাজার বলছে, কলকাতার উচ্চ আদালত খারিজ করে দেন এবার বহরমপুর আদালতের নির্দেশ মোতাবেক আগামী ৮ সেপ্টেম্বর মমতাজকে স্বশরীরে হাজিরা দিতে হবে। তবে মমতাজের আইনজীবী দেবাংশু সেনগুপ্ত জানান, তার মক্কেল আদালতের সঙ্গে চিন্তা করবেন।

 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT