1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন ঘোড়াশালে ভাড়া বৃদ্ধির দাবিতে সিএনজি চালকদের কর্মবিরতি ‎ পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে জাকির হোসেন মিকোয়ান রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’ উদ্বোধন নরসিংদীতে ঈদের বর্জ্য অপসারণে দিন-রাত মাঠে ভিপি খবিরুল ৯০ শতাংশ মুসলমানের এই দেশে ইসলাম টিকে থাকুক সেটা আ.লীগ চায়নি: মঞ্জুর এলাহী নরসিংদীতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত পলাশে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস

মনোহরদীর সাংবাদিক নিশাদ পেল বাংলা ভাষা পদক

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৮৯০ বার
49

নিজস্ব প্রতিবেদক : বাংলা ভাষায় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য চলতি বছর (২০২৩) একুশে পদক দিয়েছেন অনুসন্ধানী বিশিষ্ট সাংবাদিক ওসমান এহতেশাম পরিচালিত শিক্ষার্থীদের জাতীয় সংগঠন স্বপ্নের বাংলা শিক্ষার্থী ফোরাম।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বানিজ্যের রাজধানীর ফয়েজ নূরনাহার মিলনায়তনে চট্টগ্রাম একাডেমিতে ব্যরিষ্টার সানজীদ রশিদ চৌধুরীর সভাপতিত্বে এ পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রধান অতিথি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী

শিক্ষার্থীদের জাতীয় সংগঠন স্বপ্নের বাংলা শিক্ষার্থী ফোরামের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকতায় আটজন, সমাজ সেবায় চারজন, সাহিত্যে দুইজন, ও মুক্তিযুদ্ধে ১ জন বাংলাভাষা পদক পেয়েছেন।

এই পদকের সবচেয়ে বড় চমক ছিলো ২২ বছর বয়সী তরুণ সাংবাদিক নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সাইফুর রহমান আকন্দ নিশাদ। অল্প বয়সেই নজর কারেন সাংবাদিকতায়। হাতের লেখনি সূর্যের আলোক রশ্নির মত প্রজ্জ্বলিত হওয়ায় ভয় পান না কোন কালো হাতকে। তার কলমের আগার কারিশমা দিয়ে লড়ায় করে যান সকল, অন্যায়, অনাচারের বিরুদ্ধে সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও আপামর বাঙালিকে তুলে আনেন খবরের পাতায়।

জানা গেছে, ২০০০ সালের ২৭ মার্চ নরসিংদী জেলার মনোহরদী উপজেলার মনতলা গ্রামে জন্মগ্রহণ সাইফুর রহমান আকন্দ নিশাদ। তিনি বর্তমানে অনার্স চতুর্থ বর্ষে অধ্যয়নরত। নিজ জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়েই দেশের অসহায়, শোষিত ও বঞ্চিত মানুষের জন্য আন্দোলন ও সংগ্রাম করে যাচ্ছেন তিনি।

তার এই সাফল্যের কথা বলতে গিয়ে স্বপ্নের বাংলা শিক্ষার্থী ফোরামের প্রতিষ্ঠাতা জানান, সাংবাদিক নিশাদ অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ। তিনি সাদাকে সাদা ও কালোকে কালো বলতেই সবসময় মুখিয়ে থাকে। তার কলমের ক্ষিপ্রতায় পিষিয়ে দেন সমাজের কালো হাতকে। আমি আশাবাদী তিনি যদি সব সময় সততার সঙ্গে যুক্ত থেকে কাজ করে যান তাহলে ভবিষ্যতে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

এছাড়াও ‘মুক্তিযুদ্ধ’ ক্যাটাগরিতে প্রফেসর মাসুদা এম রশীদ চৌধুরী (এম.পি) (মরণোত্তর) বাংলা ভাষা পদক লাভ করেন। মরণোত্তর বিজয়ীর পক্ষে তাদের পরিবারের সদস্যরা পদক গ্রহন করবেন।

সাংবাদিকতার ক্ষেত্রে পদক পেয়েছেন মো: শফিকুল ইসলাম, সুমন সেন, আব্দুল কাদের, সৈয়দ দিদার আশরাফী,মো: জুবায়ের, ফৌজুল আজাদ চৌধুরী, আব্দুল্লাহ আলক (ল ফয়সাল ও উদীয়মান।

সমাজ সেবা ক্ষেত্রে পদক পেয়েছেন ড. সিরাজুল ইসলাম, এম. হামিদ হোছাইন, মো: জাহান উদ্দিন, এডভোকেট মোহাম্মদ রুহুল আমিন আলী খান।

সাহিত্য ক্ষেত্রে পদক পেলেন সুবর্না দাশ মুনমুন এবং সাব্বির আহমদ খান।

নির্বাচিত প্রত্যেককে বাংলা ভাষা পদকের একটি স্বর্ণপদক, রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে চালু করা হয় এই বাংলা ভাষা পদক।

উক্ত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের (চট্টগ্রাম) উপপরিচালক জনাব প্রজেষ কুমার সাহা, বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রামের যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাহান উদ্দিন ও চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ দিদার আশরাফী এবং স্বপ্নের বাংলা শিক্ষার্থী ফোরামের সম্মানিত উপদেষ্টা এম মাহমুদ রনি।

উক্ত অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখবেন স্বপ্নের বাংলা শিক্ষার্থী ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি ওসমান এহতেশাম।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT