1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ২৮৪ বার
331

নরসিংদীর মনোহরদীতে বাড়ির ভেতরে ঢুকে আকাশ মিয়া (২৫) নামে এক অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ আগস্ট) সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিবাসদী গ্রামে এ ঘটনা ঘটে। কী কারণে ও কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিশ্চিত হতে পারেনি পরিবারের সদস্যরা।

আকাশ মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিবাসদী গ্রামের কৃষক আফতাব উদ্দিনের ছেলে।
আকাশ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।

নিহত আকাশের বাবা আফতাব উদ্দিন বলেন, আমাদের বাড়ির একটি ঘরের একপাশে গরু অন্যপাশে আকাশ থাকতেন।

ভোরে আমি ঘুম থেকে উঠে ঘরটির সামনে গিয়ে গরু বের করে দেওয়ার জন্য ডাকাডাকি করি। আকাশ ঘুম-ঘুম চোখে গরুটি বের করে দিয়ে আবার ঘুমিয়ে পড়ে।

ওই সময় আমি গরু নিয়ে মাঠে চলে যাই আর আকাশের মা তার বোনের বাড়িতে যায়। সকাল ৯টার দিকে আমরা বাড়িতে এসে দেখি, ওই ঘরের দরজা খোলা ও ভেতর থেকে গোঙানির শব্দ আসছে। পরে দৌড়ে ঘরে গিয়ে দেখি আকাশের ডান চোখের ওপরের অংশে কোপানো হয়েছে, আর মাথা ফেটে রক্ত বের হচ্ছে। আকাশ শুধু গোঙাচ্ছে, কিছুই বলতে পারছে না। পরে স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে মনোহরদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর তার লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) আবেদ আলী বলেন, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই যুবককে হত্যা করেছে দুর্বৃত্ত্বরা। তবে কে বা কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। পুলিশের তদন্ত চলছে, এ হত্যাকাণ্ডের রহস্য শিগগিরই বের হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT