1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার খন্দকার আইটি ও থিম বিক্রয় ডট কম-এর কর্ণধার সাংবাদিক খন্দকার মো. আলমগীর হোসেন-এর আজ জন্মদিন গ্যাস সংকটে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানার বেলাবোতে সন্ত্রাস বিরোধী মামলায় ছাত্রলীগ নেতা রাফি গ্রেফতার বেলাবোতে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ

মনোহরদীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ২

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৩০৪ বার
65

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আইন উদ্দিন (৩৮) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) রাত সাড়ে আটটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে হাসপাতালে মৃত্যুবরণ করেন। এর আগে শুক্রবার বিকালে মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আইন উদ্দিন উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামের মৃত ইছাম উদ্দিনের ছেলে। তিনি দুই ছেলে সন্তানের জনক। তিনি কৃষি কাজ করতেন। এ ঘটনায় আহতরা হলেন, নিহতের ভাই মাইন উদ্দিন ও তার স্ত্রী সাথী আক্তার।

নিহতের ভাই মাইন উদ্দিন জানায়, প্রায় এক মাস যাবৎ তাদের প্রতিবেশী রফিকুলের সাথে বসত ভিটার জমি নিয়ে বিবাদ চলছে। এ ঘটনার জেরে প্রতিপক্ষ রফিকুল তার শ্বশুর বাড়ির লোকদের সাথে নিয়ে  দেশীয় অস্ত্র সহ দলবল নিয়ে আমাদের বাড়ি বাড়িতে হামলা করে।

এসময় তাদেরকে দেখে আমি ঘরের দরজা লাগিয়ে দেই। এসময় আমার ভাই আইন উদ্দিন বাহির থেকে বাড়িতে আসলে তাকে ঘিরে ধরে মারধর করতে থাকে। আর আমাকে ও স্ত্রীকে ঘরের দরজা ভেঙে বাহিরে এনে মারধর করে। হামলায় আমার ভাই মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হলে তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটায় তিনি মারা যান।  আর চিকিৎসা নিয়ে বাড়িতে চলে এসেছি।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT