1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ছাত্রদল সভাপতি নাহিদের চেষ্টায় স্বস্তি পেলেন ৭০০ পানিবন্দি মানুষ বারৈচা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেলাবোতে টানা বৃষ্টিতে মাটির ঘরের দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু ঘোড়াশালের বলাকা মাঠ রক্ষায় মানববন্ধন, উন্মুক্ত রাখার জোর দাবি নারীর অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন : মঈন খান বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পলাশে অনিয়মের দায়ে দুই হাসপাতালকে জরিমানা মঈন খানের মমতাময়ী মা বেগম খোরশেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে অধ্যাপক শাহ আলম (জাহাঙ্গীর) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত শিবপুর থেকে মাধবদী পৌরসভার গায়েবের ৩টি গাড়ি উদ্ধার

মনোহরদীতে দোকানের চাল কেটে চুরি, একজন আটক

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৪৪৮ বার
68

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীতে দোকানের চাল কেটে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ আল আমিন (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আল আমিন এই তথ্য জানিয়েছেন। এর আগে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ও প্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত আল আমিন গাজীেুরের কাপাসিয়া থানার মামুন উদ্দিন গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ জানায়, মনোহরদী থানার হাতিরদিয়া বাজারে জাকির হোসেন মালিকানাধীন “ফ্যামিলি মার্চ” নামে একটি দোকানে গত ৬ নভেম্বর রাতে চুরি হয়। ঐ দোকানে মোবাইল ব্যাংকিং, মোবাইলের ফ্লেক্সিলোড, স্ক্যাচ কার্ড এবং কনফেকশনারী ও স্ট্যাশনারী মাল ক্রয় বিক্রয় করা হয় । দোকানের মালিক ভাতিজা সাইফুল ও কর্মচারী রিফাত দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। পরদিন ৭ নভেম্বর সকাল ৮টার দিকে দোকানের কর্মচারী রিফাত দোকানে এসে ভিতরে ঢুকে দেখে কাগজ পত্র ও বিভিন্ন মালামাল মেঝেতে এলোমেলো অবস্থায় পড়ে আছে দেখে চুরির বিষয়টি টের পান। চোর চালের ঢেউটিন কেটে দোকানে ঢুকে ৪০ হাজার টাকা মূল্যেমানের মোবাইলের বিভিন্ন কোম্পানীর ক্যাচ কার্ড, ক্যাশ বাক্সে থাকা নগত ৩০ হাজার টাকা, সিগারেট, পারফিউম, একটি ট্যাবসহ বিভিন্ন মাল চুরি হয়। এই ঘটনায় অভিযান চালিয়ে জড়িত আল আমিনকে আটক করা হয়।

এসময় তার দখল থেকে বিভিন্ন ব্রান্ডের ৪৭ প্যাকেট সিগারেট, ১টি চোরাইকৃত মোবাইল সেট, ১টি ট্যাব, বিভিন্ন কোম্পানির মোবাইল রিচার্জ কার্ড, টিন কাটার কাচি, চুরি যাওয়া ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। সে পলাশ থানার একটি মামলায় ৩ বছর সাজা খেটে ২০২১ সালে জেল থেকে বের হয় বলে জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আল আমিন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT